দেশের বাইরের আটটি মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) কেন্দ্রের পরীক্ষার্থীদের পাসের হার ৯৭ দশমিক ৬৬ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৭২ জন। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী দেশের বাইরের আটটি পরীক্ষাকেন্দ্রের ফলাফল আলাদাভাবে তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী জানান, ওই আটটি পরীক্ষা কেন্দ্রে এবার ২৯৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২৯২ জন।
দেশের বাইরের কেন্দ্রগুলো: সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও রিয়াদের বাংলাদেশ অ্যাম্বেসি স্কুল, লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ কমিউনিটি স্কুল, কাতারের দোহায় বাংলাদেশ মাশউর-উল হক মেমোরিয়াল হাইস্কুল, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল ও বাংলাদেশ ইসলামি হাই স্কুল, আরএ এস আল খাইমা, বাহরাইনের মানামার বাংলাদেশ স্কুল এবং ওমানের বাংলাদেশ স্কুল।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply