বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারত নয়, আমরাই ফেবারিট

banশক্তি কিংবা র‌্যাঙ্কিং যেমনই থাকুক, ভারতের বিপক্ষে আসন্ন হোম সিরিজে নিজেদেরই ফেবারিট ভাবেন বাংলাদেশী ওপেনার সৌম্য সরকার।

তার যুক্তি হোম কন্ডিশন, বিশ্বকাপের পারফরম্যান্স এবং সবশেষ পাকিস্তান সিরিজের আত্মবিশ্বাস। এই তিনের সম্মিলন বাংলাদেশকে যতখানি এগিয়ে রাখছে তারচেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস জাগাচ্ছে সৌম্যর নিজের ব্যাটিংয়ে।

মিরপুরের হোম অফ ক্রিকেটে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সৌম্য সরকার। জানান, আসন্ন সিরিজ নিয়ে দলের সবাই অনেক বেশি আশাবাদী।

নিজেদের মতো সবারই আলাদা আলাদা চিন্তা রয়েছে। যে যার পজিশনে ভালো করতে মরিয়া। নিজের ব্যাটিং নিয়েও আলাদা কাজ করছেন বলে জানিয়েছেন এই ওপেনার।

দলীয় অনুশীলনের বাইরে নিজের মতো কিছু পরিকল্পনা তৈরী করছেন। কয়েকজন ভারতীয় বোলারের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চলছে তাদের বোলিং সামলানোর কৌশল ঠিকঠাক করার কাজ।

ইনজুরি আক্রান্ত মুশফিকুর রহিমও ব্যাটিং করেছেন মিরপুরে। তবে কিপিং শুরু করতে আরও দুই তিন অপেক্ষা করবেন টেষ্ট অধিনায়ক। আগামী ৭ জুন ঢাকায় পা রাখবে ভারতীয় ক্রিকেট দল।

১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের একমাত্র টেষ্ট। এরপর ১৮, ২১ এবং ২৪ জুন হবে ওয়ানডে সিরিজের ৩ টি ম্যাচ।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম  ডেস্ক

আরও পড়ুন