মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

অতিরিক্ত গরমে ব্রণ, বাঁচার ৫ উপায়

bikinii boomzগরমে প্রাণ ওষ্ঠাগত, তার ওপর আবার মুখে উঠছে একের পর ব্রণ! গরমের এই কালে ত্বকের ব্রণ ঠেকাতে প্রয়োজন বাড়তি যত্নের। তাই ব্রণের দুঃশ্চিন্তা ঝেড়ে ফেলে ত্বকের প্রতি বাড়তি কিছু যত্ন নিলেই মিলবে মুক্তি। গরমে ব্রণের হাত থেকে বাঁচতে জেনে নিন ৫টি সহজ উপায়-

১. মুখটাকে সবসময় পরিষ্কার রাখুন। বাইরে থেকে ঘরে ফেরার পর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলবেন। মুখে মেক-আপ থাকলে সম্পূর্ণরূপে তুলে ফেলবেন। আর মেক-আপ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যেই ভাল ব্র্যান্ডের মেক-আপ ব্যবহার করুন।

২. গরমে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। পানি শরীরের অতিরিক্ত টক্সিন দূর কর ত্বক পরিষ্কার রাখে ও ত্বক নমনীয় রাখে।

৩. ঘন ঘন মুখ হাত দিয়ে স্পর্শ করবেন না। আর মুখের ব্রণকে বারবার খোঁচাবেন না। এর ফলে মুখে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। এতে ব্রণ বৃদ্ধি পাবার সম্ভাবনা বেশি থাকে।

৪. ব্রণের অন্যতম আরেকটি কারণ হচ্ছে খুশকি। খুশকির জন্যই কিন্তু কপালে ব্রণ হয়। কাজেই অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন।

৫. গরমে টাইট পোশাক পড়া থেকে বিরত থাকুন। হালকা-পাতলা পোশাক গরমে ব্রণ থেকে বাঁচার অন্যতম দাওয়ায়।

ওয়েব ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম
২১৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৫

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *