মাগুরা-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহহাব। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি ৯৩ হাজার ১৮১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায় পেয়েছেন ১২ হাজার ৭৯০ ভোট।
শনিবার রাত সাড়ে ৮টায় রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৩৩.২৯ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেন তিনি।
এছাড়া আম মার্কায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কাজী তৌহিদুল আলম পেয়েছেন ৯০২ ভোট ও টেলিভিশন মার্কার বিএনএফ প্রাথী কেএম মুনতাসিম বিল্লাহ পেয়েছেন ৫০৯ ভোট।
এর আগে, শনিবার বিকেল ৪টায় শান্তিপূর্ণ পরিবেশে মাগুরা-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।
মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৪৪টি।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য ডা. প্রফেসর সিরাজুল আকবর গত ৯ মার্চ মারা গেলে আসনটি শূন্য হয়।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


