বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় ফের আইএস জঙ্গি আটক

is-terror-verbot-540x304রাজধানীতে এক সপ্তাহের মাথায় মধ্যপ্রাচ্যভিত্তিক উগ্রপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আরেক সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তবে তার নাম-পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ। রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, মঙ্গলবার রাতে সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৪ মে রাজধানীর উত্তরা ও লালমাটিয়া এলাকা থেকে আমিনুল ইসলাম (৩৮) শাকিব বিন কামাল (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা ইরাক ও সিরিয়ার মতো ‘গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে উৎখাতের মাধ্যমে আইএসনির্দেশিত খিলাফত প্রতিষ্ঠার জন্য’ ইন্টারনেটে কর্মী সংগ্রহ করছিল বলে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন