বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩৬তম বিসিএসের প্রজ্ঞাপন, প্রশাসন-পুলিশ ৩৭০

BCS২ হাজার ১৮০টি পদের জন্য ৩৬তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার এ প্রজ্ঞাপন জারি করা হয়।

পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রশাসনে ২৫০টি ও পুলিশে ১২০টি পদসহ জেনারেল ক্যাডারে পদ রয়েছে ৫৪২টি। ছাড়া প্রফেশনাল, টেকনিক্যাল এবং প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৭৪০ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯৪ জন এবং কারিগরি শিক্ষা ক্যাডারে চার জনকে নিয়োগ দেবে সরকার।

আগামী ১৪ জুন থেকে শুরু হয়ে ২৩ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।
১৮১৫ ঘণ্টা, মে ৩১, ২০১৫

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *