বাগেরহাট সদরে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব এক প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ দিন আগে সদরের ডেমা ইউনিয়নে হেদায়েতপুর গ্রামে ধর্ষণের শিকার হয় শিশুটি। অভিযুক্ত আবু তালেব (৫৭) একই গ্রামের কৃষক।
বাগেরহাট মডেল থানার ওসি মো. তোজাম্মেল হক জানান, রোববার দুপুরে আবু তালেবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার শিশুটির মা বাদী হয়ে তালেবকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. তোজাম্মেল বলেন, বাগেরহাট সদর হাসপাতালে ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. মঈন উদ্দিন মোল্লা বলেন, “রোববার দুপুরে শিশুটিকে পরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়া গেছে।”
পুলিশ জানিয়েছে, শিশুটির মা ও বাবা ভিক্ষুক। তাদের মেয়ে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে।
মামলার বাদী বলেন, গত ২৫ মে তিনি ও তার স্বামী প্রতিদিনের মতো মেয়েকে বাসায় রেখে ভিক্ষা করতে বাইরে যান। এই সুযোগে প্রতিবেশি আবু তালেব আমার মেয়েকে একা পেয়ে ঘরের ভেতরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। রাতে আমরা বাড়িতে ফিরে মেয়েটিকে অসুস্থ অবস্থায় পাই। পরে সেই ই ঘটনা খুলে বলে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


