বাংলাদেশের অর্থসচিব মাহবুব আহমেদ স্বাক্ষরিত দুই টাকার নোট বাজারে আসছে। সোমবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হবে।বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস ও বাণিজ্যিক ব্যাংকগুলোর কাউন্টার থেকেও পরে নোটটি ইস্যু করা হবে বলে রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন ইস্যুকৃত এ নোটসহ বাজারে প্রচলিত দুই টাকার সব নোট লিগ্যাল টেন্ডার হিসেবে যুগপৎ চালু থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১ জুন সোমবার থেকে বাংলাদেশ ব্যাংক, মতিঝিল অফিস থেকে বর্তমান সিনিয়র অর্থ সচিব মাহবুব আহমেদের স্বাক্ষরে ছাপানো দুই (২) টাকা মূল্যমানের কারেন্সি নোট ইস্যু করা হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস ও বাণিজ্যিক ব্যাংকের কাউন্টার থেকেও এ নোটটি ইস্যু করা হবে।নতুন দুই টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর ব্যতীত নোটের রঙ, জলছাপ, নিরাপত্তা সূতা, নকশা, আকার ইত্যাদি সবই বর্তমানে বাজারে প্রচলিত দুই টাকা মূল্যমানের নোটের অনুরূপ।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।
১৯৩০ ঘণ্টা, মে ৩১, ২০১৫



Leave a Reply