বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতে দাবদাহে প্রাণহানি ২২০০ ছাড়িয়েছে

India-heat-wave1নয়া দিল্লি: ভারতে তীব্র দাবদাহে মৃতের সংখ্যা দুই হাজার দুইশ ছাড়িয়েছে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আর ওড়িশাতে, গত ২৪ ঘন্টাতেই মারা গেছে দুই শতাধিক মানুষ।

এছাড়া দিল্লি ও গুজরাটেও প্রচন্ড গরমে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে নিম্ন আয় আর শ্রমজীবী মানুষই বেশি। অধিকাংশই মারা যাচ্ছে হিট স্ট্রোক আর পানিশূন্যতায়। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। শনিবার সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মহারাষ্ট্রের নাগপুরে, প্রায় ৪৭ দশমিক এক ডিগ্রী সেলসিয়াস। দেশের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হলেও, পরিস্থিতির উন্নতি হয়নি।

এদিকে মে মাসের শেষে মৌসুমি বৃষ্টি শুরু হওয়ার কথা থাকলেও, ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ বছর বর্ষা মৌসুম শুরু হতে আরো চার-পাঁচদিন দেরি হবে ।

নিউজওয়ার্ডবিডি ডটকম  ডেস্ক

আরও পড়ুন