বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ভারতের এক নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম সৈয়দ এনায়েত উল্লাহ (৩৫)। বাড়ি হায়দরাবাদে। রবিবার রাত ১১টার দিকে পুলিশ তাকে বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, সঙ্গে থাকা কাগজপত্র দেখে নিশ্চিত হওয়া গেছে এনায়েত উল্লাহর বাড়ি ভারতের হায়দরাবাদে। পুরান ঢাকার সানমুন হোটেলের ২১৯ নম্বর কক্ষে উঠেছিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


