আবারো বাড়ছে সিগারেটের দাম। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আবারো সিগারেটের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছেন। ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এমনটি সিদ্ধান্ত নিয়েছেন মুহিত। আগামী ৪ জুনের বাজেট বক্তৃতায় তিনি শুল্প আরোপের কথা ঘোষণা দেবেন। ফলে দেশের বাজারে সব ব্র্যান্ডের সিগারেটের দাম আরেক দফা বাড়তে যাচ্ছে।
কম দামি, বেশি দামি সব ব্র্যান্ডের সিগারেটের ওপর শুল্ক কর হার বাড়তে পারে। দেশের তামাক বিরোধি সংগঠনগুলো সিগারেটের দাম দ্বিগুণ করার দাবি জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply