বুধবার ৪ নভেম্বর ২০২৬

বৃষ্টির জন্য জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের স্বপ্নভঙ্গ পাকিস্তানের

rainমুশরধারে বৃষ্টি ভেস্তে দিল পাকিস্তান-জিম্বাবুয়ে তৃতীয় তথা শেষ ম্যাচ৷ তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে থাকা পাক দলের ইচ্ছাও সেই সঙ্গে ভেস্তে গেল৷ সফরকারীদের হোয়াইটওয়াশ করা হল না৷ রোববার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক আজহার আলি৷ জিম্বাবুয়ের বিরুদ্ধে শুরুতেই ক্রিজে জাঁকিয়ে বসেন দুই পাক ওপেনার মহম্মদ হাফিজ (৮০) ও আজহার আলি (৪৬)৷দু’জন ১১৫ রানের পার্টনাশিপ তৈরি করেন৷

এছাড়াও বাবর আজম ৫৪ ও আনোয়ার আলির অপরাজিত ৩৮ রানে ভর দিয়ে ৯ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে পাকিস্তান৷ প্রথম ওয়ানডে-তে সেঞ্চুরি করা শোয়েব মালিক অবশ্য এদিন ব্যর্থ৷ তিন রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি৷ সিকান্দার রাজা ৩টি ও ক্রিস পফু ২টি উইকেট তুলে নেন৷

জবাবে জিম্বাবোয়ে ৯ ওভারে ৬৮ রান তোলার পরই প্রবল বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়৷ ৭ ওভারের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছিল৷ ফলে টার্গেট কমে ৪৬ ওভারে ২৮১ করা হয়৷ ঘণ্টাখানেক অপেক্ষার পর ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন আম্পায়ার৷ ২৮ রানে ভিসু সিবান্দা ও ৩৯ রানে অপরাজিত ছিলেন চামু চিবাবা৷ হোয়াইটওয়াশ না করতে পারলেও নানা ডামাডোলের মধ্যে ছ’বছর পর দেশের মাটিতে সিরিজ জিতে সেলিব্রেশনে মেতেছে পাক দল৷

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *