বুধবার ৪ নভেম্বর ২০২৬

চুপচাপ চার্লি বিদ্যা

charli-তাঁর ‘কাহিনি’তে আগেই মুগ্ধ সিনেদুনিয়া। এবার তাঁর বহুরূপী রূপে মাতোয়ারা হবে দর্শকরা। পরনে শাড়ি, খোলা চুল, কপালে বড় টিপ বিগত কয়েক বছর ধরে বিদ্যার স্টাইল স্টেটমেন্ট এটাই। তবে এবার চেনা মোড়কের বাইরে অচেনা সিল্ক। কালো প্যান্ট-, কালো কোর্ট, সাদা জামা, মাথায় কালো টুপি, ছোট গোঁফ, হাতে লাঠি বিদ্যা এবার চার্লি চ্যাপলিন। সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছেন বিদ্যায়। যেখানে চ্যাপলিন সাজে ম্যাগাজিনের কভারগার্ল হয়েছেন বিদ্যা।

নির্বাক চলচ্চিত্রের দুনিয়ায় বেতাজ বাদশা তিনি। একাধারে তিনি অভিনেতা, পরিচালক এবং প্রযোজক। হলিউডের প্রথম ও মধ্যকালিন পরিচালকদের মধ্যে তিনি অন্যতম। আর এই লেজেন্ডকে ট্রিবিউট জানাতে ফিল্মফেয়ারের এই উদ্যোগ।

এদিকে চলতি মাসের ১২ তারিখে মুক্তি পেতে চলেছে বিদ্যার নতুন ছবি “হামারি আধুরি কাহানি”। এখানে বিদ্যার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ইমরান হাশমিকে। আর ত২আর আগে দর্শকদের চ্যাপলিন সাজে চমকে দিলেন তিনি।

 

আরও পড়ুন