বুধবার ৪ নভেম্বর ২০২৬

মোদির সফরসঙ্গী হচ্ছেন ২৪ জন

Modi-Planeভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকা সফরে ‘প্রধানমন্ত্রীর সফরসঙ্গী’ হিসেবে থাকবেন মাত্র ২৪ জন। সফরে বাংলাদেশের সীমান্তবর্তী চার রাজ্যের মুখ্যমন্ত্রীরাও সফরসঙ্গী হিসেবে আসবেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ,মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার রয়েছেন। তবে মোদির সফরসঙ্গী হিসেবে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা আসছেন না। তার পরিবর্তে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর আসবেন।

এর বাইরে উল্লেখযোগ্য কোনো ভিআইপি অতিথি মোদির সঙ্গে আসছেন না। এ ছাড়া সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন।

তবে এর বাইরে নিরাপত্তা ও গণমাধ্যমের প্রতিনিধিরাও আসবেন। এদের মধ্যে গণমাধ্যমের কতজন প্রতিনিধিকে সরকারিভাবে মোদির সঙ্গে নিয়ে আসা হচ্ছে তা এখনও চূড়ান্তভাবে ঢাকাকে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে সাংবাদিক দলে ৭০ জনের মতো থাকবেন।

মোদির ঢাকা সফরকালে দুদেশের মধ্যে প্রায় দুই ডজন চুক্তি, সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *