বুধবার ৪ নভেম্বর ২০২৬

১ টাকায় ১ ঘণ্টা ইন্টারনেটের নামে গ্রামীণফোনের ফাঁদ

GP-Screenshot_2015-05-31-23-20-56এক টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে এক ঘণ্টা ইন্টারেনট ব্রাউজিং করা যায় বলে গ্রামীণফোনের একটি প্যাকেজে গ্রাহকদের সঙ্গে কোশলের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে। ইন্টারেনেটে মেগাবাইট কিভাবে খরচ হয় এমন ধারণা নাই এমন গ্রাহকদেরই মূলত টার্গেট করে এই ফাঁদ পেতেছে বাংলাদেশের শীর্ষ এই কোম্পানিটি।

এক টাকায় একঘণ্টা ব্রাউজিং করার কথা বলা হলেও আসলে মাত্র ২০ এমবি ইন্টানেট প্যাক এতে ব্যবহার করা যায়। ইন্টারনেট সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন ২০ এমবি আসলে ইন্টারনেটের দুনিয়ায় তিন থেকে চার মিনিটেই শেষ হয়ে যায়।

গ্রামীণফোনের এই প্যাকেজ নিয়ে পান্থপথের একজন গ্রাহক রিফাত হোসেন নিউজওয়ার্ল্ডবিডি ডট কমকে বলেন, একটি মেইল খুলে এর জবাব দিতেই তো অনেক সময় ২০ এমবি শেষ হয়ে যায়। সেখানে ১ টাকায় ১ ঘণ্টা ফ্রি ব্রাউজিংয়ের কথা বলা গ্রাহকদের ফাঁদে ফেলা হচ্ছে। কারণ, যারা সঠিকভাবে জানেন না তারা ব্রাউজিং শুরু করেই কিছুক্ষণের মধ্যে দেখেন তার আর নেট কাজ করছে না। আসলে তার জন্য বরাদ্দ ২০ এমবি শেষ হয়ে গেছে।

১ টাকায় ১ ঘন্টা চালানোর জন্য Opera Mini ব্যাবহার করতে হয়। Opera Mini চালু হওয়ার পর address বারে লিখতে হবে webpass.opera.com। সেখানে Internet Ticket নামের পাশ থেক Buy ক্লিক করুন। এখান থেকে Confirm ক্লিক করুন। এবার আপনার ব্যালান্স থেকে ১.১৫ টাকা কেটে নেওয়া হয় এবং ইন্টারনেট চালু হয়।

টেকনোলজি ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *