ক্রুসহ ৫ শতাধিক যাত্রী নিয়ে চীনা জাহাজ ডুবি ক্রসহ ৫ শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে একটি চীনা জাহাজ। সোমবার রাতে প্রবল ঝড়ের মুখে দক্ষিণ চীনের ইয়াংজি নদীতে ওই জাহাজ ডুবির ঘটনা ঘটেছে বলে জানায় চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া। এই ঘটনায় মাত্র আটজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার তৎপরতা চললেও প্রবল ঝড় ও বাতাসের কারণে উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
জিনহুয়া আরও জানায়, জাহাজটি হুবেই প্রদেশের নানজিং থেকে চোংকিং যাচ্ছিল। উদ্ধার হওয়া জাহাজটির ক্যাপ্টেন ও প্রধান প্রকৌশলী জানিয়েছেন, সাইক্লোনের কবলে পড়লে জাহাজটি দ্রুতই ডুবে যায়। জাহাজটিতে ৪৫০ জন যাত্রী, ট্রাভেল এজেন্সির ৫ জন কর্মকর্তা ও ৪৭ জন ক্রু ছিলেন। চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং ঘটনা স্থলে যাবেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
আন্তর্জাতিক ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



Leave a Reply