মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতা আরশেদ মাতব্বরসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধারের কাজ চলছে।
এ ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলেও জানান ওসি।
মাদারীপুর প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


