বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফেনীতে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১

vvফেনীর সোনাগাজীতে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আজিজুল হক নামের এক যুবলীগ কর্মী মারা গেছে। আহত হয়েছে পাঁচ জন। সোমবার রাতে সোনাপুর বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাজী রহিম উল্লাহ এমপি গ্রুপ ও উপজেলা ভাইস চেয়ারম্যান হিরন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এসময় আজিজুল হক ও স্বপন গুলিবিদ্ধ হয়। আহত দুজনকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার আজিজুলকে মৃত ঘোষণা করেন। স্বপনের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর ওই এলাকায় আতংক বিরাজ করছে। ফেনী থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল হক সরকার।

ফেনী প্রতিনিধি

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন