বুধবার ৪ নভেম্বর ২০২৬

মার্কিন সাংবাদিককে মুক্তি দিল জঙ্গিরা

yemen-655x360জঙ্গিদের হাত থেকে মুক্তি পেলেন মার্কিন সাংবাদিক। সোমবার ইয়েমেনের হাউতি বিদ্রোহীদের হাত থেকে মুক্তি পেয়েছেন ওই সাংবাদিক। সূত্রের খবর ওই সাংবাদিকের নাম কেসি এল কম্বস। তিনি মার্কিন বাসিন্দা হলেও কাজ করতেন ফরাসি এক প্রথম সারির সংবাদপত্রে। গত মে মাসে তিনি ইয়েমেনে আসেন সেখানকার পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে। এর পরেই শিয়া জঙ্গিদের হাতে আটক হন তিনি।

রবিবার মার্কিন গোয়েন্দারা খবর পান, কম্বসকে সানা থেকে কায়রোতে পাচার করা হচ্ছে। গোপন সূত্রে পাওয়া ওই খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ওই সাংবাদিককে। উদ্ধার করে ওই সাংবাদিককে বর্তমানে মার্কিন এক সেনা শিবিরে রাখা হয়েছে। কয়েকদিনের মধ্যেই আমেরিকায় ফিরিয়ে নিয়ে আসা হবে। কাজে ফিরে ওই সাংবাদিক তাঁর কাটানো ইয়েমেনের জীবনের উপর একটি লেখাও লিখবেন বলে ঠিক করেছেন।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *