বুধবার ৪ নভেম্বর ২০২৬

সালমানের নামে এখনও প্রশস্তি ক্যাটরিনার মুখে!

salmanসেই কবে তাঁদের ছাড়াছাড়ি হয়ে হয়ে গিয়েছে। তবুও এখনও চেষ্টা করেও কেউ সালমান খান বা ক্যাটরিনা কাইফের মুখ দিয়ে একে অপরের বিরুদ্ধাচরণ করাতে পারেননি। যখনই একে অপরের সম্পর্কে মুখ খুলেছেন, প্রশংসাই শোনা গিয়েছে দুজনের মুখে।

সম্প্রতি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে এক সাক্ষাৎকারে ক্যাট জানান, ভালো চিত্রনাট্য পেলে মহিলাদের প্রাধান্য দিয়ে তৈরি চলচ্চিত্রে তিনি অভিনয় করতে চান। এ ব্যাপারে বহুদিন আগে তাঁকে নিষেধ করেছিলেন সালমান। এমনটাই শোনা গিয়েছিল। সেই দাবিকে উড়িয়ে দিয়ে ক্যাটরিনা জানান, মহিলাদের প্রাধান্য দেওয়া চলচ্চিত্রে অভিনয় করলে সালমান সবচেয়ে বেশি খুশি হবেন। ফলে বোঝাই যাচ্ছে পুরনো স্মৃতিকে স্বযত্নে মনের মধ্যে রেখে দিয়েছেন সালমান-ক্যাট।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন