বুধবার ৪ নভেম্বর ২০২৬

নেপালের জন্য দেড় কোটি টাকা অনুদান ইসলামী ব্যাংকের

Islami Bank2ভূমিকম্প দুুর্গতদের সহায়তায় ১ কোটি ৪৫ লাখ টাকা অনুদান দিয়েছে। এর মধ্যে ৮৫ লাখ টাকা নেপাল দূতাবাসে, ১৫ লাখ টাকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর মাধ্যমে এবং ৪৫ লাখ টাকার ত্রিপল প্রদান করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের উপস্থিতিতে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ১ জুন ২০১৫ রাজধানী ঢাকার এক হোটেলে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠার নিকট অনুদানের চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *