বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফিফার প্রেসিডেন্ট পদ ছাড়ার নাটকীয় ঘোষণা ব্লাটারের

Sepp-blatter-006ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রধান সেপ ব্ল্যাটার ফিফার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। ফিফার এক অপ্রত্যাশিত সাংবাদিক সম্মেলন ডেকে ৭৯ বছর বয়স্ক মিঃ ব্ল্যাটার তাঁর পদত্যাগ ঘোষণা করেছেন। পদত্যাগের ঘোষণা দিয়ে মিঃ ব্ল্যাটার বলেছেন, ”প্রেসিডেন্ট পদে আমার ম্যানডেট সবাই সমর্থন করে নি।”

নতুন করে পঞ্চম বারের মতো চারবছর মেয়াদে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হবার চারদিনের মাথায় তিনি পদত্যাগ করলেন।

১৯৯৮ সাল থেকে তিনি ফিফার প্রেসিডেন্ট পদে ছিলেন। তিনি বলেছেন তার উত্তরসূরী নির্বাচনের জন্য শিগগিরি ফিফার একটি বিশেষ অধিবেশন ডাকা হবে।

ফিফার মধ্যে উচ্চ পর্যায়ে দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড়ের মধ্যে গত সপ্তাহেই অনুষ্ঠিত হয় ফিফার প্রেসিডেন্ট পদের নির্বাচন এবং তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্দানের প্রিন্স আলি বিন্‌ আল হোসেনকে হারিয়ে মিঃ ব্ল্যাটার পঞ্চম মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ফিফার সাতজন কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে জুরিখে গ্রেপ্তার করা হয় ফিফার বার্ষিক অধিবেশনে প্রেসিডন্ট নির্বাচনের দুদিন আগে।

আমেরিকান বিচার প্রক্রিয়ার অধীনে ফিফার ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে মানি লন্ডারিং ও প্রতারণা অভিযোগ আনা হয়েছে।

২০১৮ ও ২০২২-এর বিশ্বকাপ অনুষ্ঠানের দায়িত্ব রাশিয়া ও কাতারকে দেওয়ার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অভিযোগ তুলে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ আলাদাভাবে আর একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে।

বিশেষ প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।
২২৪০ ঘণ্টা, জুন ২, ২০১৫

আরও পড়ুন