বুধবার ৪ নভেম্বর ২০২৬

মস্তিজাদে আটকে গেল সেন্সর বোর্ডে

Sunny-Mastijadeসানি লিওনের মস্তিজাদে সিনেমার ভবিষ্যত ঘোরতর সংকটে পড়ল। এই ছবির মুক্তির প্রতীক্ষায় ছিলেন সানির অনুরাগীরা। মে মাসেই সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু জানা গিয়েছে, সিনেমার বেশ কয়েক বিষয়ে আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। ফলে সিনেমাটির মুক্তি পিছিয়ে গিয়েছে। মঙ্গলবার ২ জুন সেন্সর বোর্ড থেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

এর আগে জানা গিয়েছিল, সেন্সর বোর্ডের অনুমতি না পাওয়ায় সিনেমাটির মুক্তি পিছিয়ে গিয়েছে। কিন্তু এখন জানা যাচ্ছে, সিনেমার বিভিন্ন দৃশ্য অত্যন্ত ‘সাহসী’ বলেই মনে করছে সেন্সর বোর্ড। তাই মুক্তির অনুমতি দেওয়া হয়নি। এরফলে সিনেমাটির নির্মাতাদের এবার ফিল্ম সার্টিফিকেশন অ্যাপালেট ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হবে।

এদিকেঅ্যাডাল্ট স্টারের তকমা থেকে বেরিয়ে এসেছেন সানি লিওন. তবু ‘অ্যাডাল্ট’ সাইন তাঁর পিছু ছাড়ছে না. সম্প্রতি তাঁর একটি সিনেমা ‘এ’ সার্টিফিকেট পেয়েছে, অন্যটিও পেতে পারে সেন্সর বোর্ডের পক্ষ থেকে থেকে। আর তা নিয়েই বেশ শোরগোল বলিউডে।

মিলিপ জাভেরির পরিচালনায় এ ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন সানি। ছবিতে এমন কিছু দৃশ্য আছে তাতে নারাজ হয়েছেন বোর্ড সদস্যরা। বহু জায়গায় চলেছে কাঁচি। বোর্ডের রিভাইজিং কমিটি আবার ছবিটি দেখে প্রয়োজনীয় কাটছাঁট করবে বলে জানা গেছে। বোর্ডের তরফ থেকে ‘এ’ সার্টিফিকেট পেয়ে হতাশ ছবির প্রযোজকরা। তবে এর বিরুদ্ধে কিছু বলছেন না প্রযোজক, বোর্ডের সিদ্ধান্ত মাথা পেতে নিচ্ছেন তিনি।

কিন্তু সানির আর এক ছবি, ‘কুছ কুছ লোচা হ্যায়’ ছবির টিম ‘এ’ সার্টিফিকেট মানতে নারাজ। এ ছবিতেও নানা ‘সেনসুয়াস’ দৃশ্যের আমদানি। ছবিটি আপাতত সেন্সর বোর্ডের রিভাইজিং কমিটির হাতে আছে। সানির ‘মস্তিজাদে’র পরিণাম দেখে অনুমান করা হচ্ছে, এ ছবির কপালেও একই তকমা জুটতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে এ সম্ভাবনা যে আছে, তা ছবির মুখ্য অভিনেতা রাম কাপুরের কথাতে স্পষ্ট। তিনি ‘এ’ সার্টিফিকেট মেনে না নেওয়ার পক্ষেই সওয়াল করেছেন। সিনেমাটি যে পারিবারিক, এমনকী তিনি তাঁর বাবাকে পাশে নিয়েও সিনেমা দেখতে পারেন, এ কথাও জোর দিয়ে জানিয়েছেন রাম।

এক ছবিতে ‘এ’ জুটেছে, আর এক ছবির ভাগ্য ঝুলে সেন্সর বোর্ডের হাতে। অ্যাডাল্ট স্টার-এর জীবন তিনি নিজে ছেড়ে দিলেও ‘অ্যাডাল্ট’ সাইন এখনও ছাড়তে নারাজ সানিকে।

বিনোদন ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন