মক্সিকোয় প্লেন বিধ্বস্তে পাঁচ আরোহী নিহত হয়েছেন। বুধবার মেক্সিকো সিটির সঙ্গে গুরুত্বপূর্ণ একটি শিল্পনগরীর সংযোগ সড়কে বিধ্বস্ত হয় প্লেনটি। এম৭ এয়ারস্পেস এলপি প্লেনটি তার পরীক্ষামূলক ফ্লাইটেই বিধ্বস্ত হয়।
দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। ‘এমএইচ অ্যারোস্পে এলপি’ পরীক্ষামূলক উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই কেনো বিধ্বস্ত হলো তার কারণ জানা যায়নি।
যোগাযোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই বিষয়ে তদন্ত চলছে।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



Leave a Reply