বুধবার ৪ নভেম্বর ২০২৬

নাইজেরিয়ায় বোমা হামলায় ৫০ জন নিহত

naijeriaনাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত এবং আহত হয়েছে আরো অনেকে।
মঙ্গলবার শহরের একটি ব্যস্ততম মাংসের বাজারে ওই হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বোমাটি বাজারে এক কসাইয়ের টেবিলের নিচে রাখা ছিল এবং স্থানীয় সময় দুপুর ১টার সময় এটি বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছেন এক সেনা মুখপাত্র। তিনি আরো বলেন, প্রতিদিন প্রায় ১ হাজার মানুষ এই বাজারটিতে আসে। হামলার পর মাইদুগুরি শহরে ১২ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ ধারণা করছেন কয়েকদিন আগে একটি মসজিদে বোমা হামলায় ৩০ জনের মৃত্যুর জন্যও বোকো হারাম’ই দায়ি।

নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারির জন্য দেশটিতে চলমান সহিংসতা অনেক বড় প্রতিকূলতা হয়ে দাঁড়িয়েছে। বোকো হারামের জঙ্গিদের ভালোভাবে দমনের জন্য তিনি শুক্রবার সেনাবাহিনীর প্রধান কার্যালয় রাজধানী আবুজা থেকে মাইদুগুরিতে নিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *