বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘পুলিশ ম্যান’ দিয়ে আটকানো যাবে না মেসিকে

hqdefaultপ্রতিটি বিপক্ষ দলের কাছেই লিওনেল মেসি যেন বিভীষিকা৷ ব্যতিক্রমী নয় জুভেন্তাসও৷ আগামী শনিবার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সেই মেসির দলের বিপক্ষেই মাঠে নামতে হবে ইতালিয়ান জায়ান্টদের৷ তার আগে মেসি বন্দনায় স্বয়ং জুভেন্তাস কোচ মাস্সিমিলিয়ানো আলেগ্রি৷

কোপা দেল রে’র ফাইনালে অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লিওনেল মেসির প্রথম গোলটি দেখে একটি বিষয়ই মনে হয়েছে জুভেন্তাস কোচের৷ তিনি বলেন, ‘পুলিশ ম্যান’ লাগিয়েও লিওনেল মেসিকে রোখা প্রায় অসম্ভব। বিলবাওয়ের বিপক্ষে মেসির গোলটিকে অসাধারণ উল্লেখ করে বার্সেলোনার পুরো আক্রমণভাগেরই প্রশংসা করেন আল্লেগ্রি।

মেসি-সুয়ারেজ-নেইমার ত্রিফলায় গড়া বার্সেলোনার আক্রমণভাগকে কিভাবে রুখবে জুভেন্তাস? বিশেষ করে মেসিকে কিভাবে আটকাবে তারা? উত্তরে আলেগ্রি বলেন, ‘মেসি যখন বল নিয়ে ওঠে, তখন ওকে ম্যান টু ম্যান মার্কিং করে রোখা বাস্তবিক অর্থে অসম্ভব।’

তিনি আরও বলেন, ‘আমরা মেসি, নেইমার ও সুয়ারেজের মান সম্পর্কে সচেতন এবং বিশেষ করে ইনিয়েস্তার মান নিয়েও সতর্ক আমরা৷’

স্পোর্টস  ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন