বুধবার ৪ নভেম্বর ২০২৬

সৌদি আরবে সায়েন্টেফিক অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি বাংলাদেশি

Saudi-Arab-BDসৌদি আরবের ‘শ্রেষ্ঠ বৈজ্ঞানিক-২০১৫’র পদক লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি সৌদি আরবের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ইঞ্জিনিয়ারিং’র অধীনে সেন্টার অফ এক্সিলেন্স ফর রিসার্চ ইন ইঞ্জিনিয়ারিং ইন ম্যাটারিয়ালস, অ্যাডভান্স ম্যানুফ্যাকচার ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক।

এ বছর কিং সৌদ ইউনিভার্সিটি’স অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক এক্সিলেন্স-২০১৫ এর মোট সাতটি গ্যাটাগরিতে ১৫ জনকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এ পদক দেয়া হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত সৌদি প্রবাসী রেজাউল করিম ‘ইনভেনশন, ইনভেনশন অ্যান্ড টেকনোলজি লাইসেন্সিং প্রাইজ ক্যাটাগরিতে তৃতীয় স্থান লাভকারী হিসেবে এ পদক পান।

সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত ১৫ বিজ্ঞানীর হাতে পদক তুলে দেন রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন আব্দুল আজিজ।

‘শ্রেষ্ঠ বৈজ্ঞানিক-২০১৫’র পদক পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে রেজাউল করিম বলেন, ‘এ পদক আমার একার না। এ পদক সকল প্রবাসীর এবং বাংলাদেশের ১৬ কোটি মানুষের পদক। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি এ কারণে যে, আমি বাংলাদেশের সন্তান এবং বাংলাদেশের নামেই আমার এ পদক।’

১৯৭৫ সালের ১৫ জানুয়ারি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরানপুর গ্রামের ‘মিসাব বাড়ির’ এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন রেজাউল করিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিষয়ে ভর্তি হন। এ বিশ্ববিদ্যালয় থেকেই তিনি বিএসসি (সন্মান) ১৯৯৯ সালে এবং ২০০১ সালে এমএসসি (থিসিস) পাস করেন। ২০০৯ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত তিনি কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত রয়েছেন।

বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *