ভারতের মেঘালয়ে অবৈধ অনুপ্রবেশের ২৭ দিন পর পুুলিশ হেফাজতে চিকিৎসাধীন বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে শিলং পুলিশ।
বুধবার বিকেলে মামলার সালাহ উদ্দিনের মামলার তদন্ত কর্মকর্তা এসআই এম লামারে শিলং শিলংয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে এল এম নম্বারির আদালতে চার্জশিট দাখিল করেন।
শিলং পেস্টার বিট পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ কমলেশ প্রসাদ সিং এ তথ্য নিশ্চিত করেছেন। এই পুলিশ ফাঁড়িতেই সালাহ উদ্দিনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়।
চার্জশিটে সালাহ উদ্দিনের বিরুদ্ধে ভারতীয় ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারা অনুযায়ী বৈধ ডকুমেন্ট ছাড়া অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে কমলেশ প্রসাদ সিং জানান।
সালাহ উদ্দিনের বিরুদ্ধে যে চার্জশিট যে সব অভিযোগ উল্লেখ করা হয়েছে তা খুবই ‘দূর্বল’ বলে মনে করছেন শিলং পুলিশের এক কর্মকর্তা। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘সালাহ উদ্দিনকে যে ইচ্ছার বিরুদ্ধে শিলংয়ে অনুপ্রবেশ করানো হয়েছে চার্জশিটে সে বিষয়টিসহ ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারার সবচেয়ে ‘দূর্বল’ রয়েছে চার্জসিটে। এ কারণে তিনি খুব দ্রুতই ছাড়া পেয়ে যাবেন এ মামলা থেকে।’’
গত ২৭ মে একই আদালতে পুলিশ হেফাজতে নিগ্রেমস হাসপাতালে চিকিৎসাধীন সালাহ উদ্দিনকে হাজির করা হয়। সেদিন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লামারে সালাহ উদ্দিনের শারীরিক অবস্থার কারণে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ না করে বরং বিচারবিভাগীয় হেফাজতে রাখতে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন। সে কারণেই বিচারক সালাহ উদ্দিনকে ১৪ দিনের বিচারক বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বর্তমানে সালাহ উদ্দিন বিচারবিভাগীয় হেফাজতেই নিগ্রেমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে সালাহউদ্দিন নিখোঁজের দুই মাস পর গত ১২ ই মে মেঘালয়ের শিলংয়ের গল্ফ লিঙ্ক এলাকায় উদ্ধার হন সালাহউদ্দিন। এরপর পথচারীদের মাধ্যমে সালাহউদ্দিন পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে তাঁকে আটক করে পেস্টার বিট পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এরপর শিলং সদর পুলিশ থানা থেকে নেয়া হয় মানসিক হাসপাতাল মিমহানসে। একদিন পর মিমহানস থেকে আবার তাঁকে পাঠানো হয় সিভিল হাসপাতালে। ওই হাসপাতালের আন্ডার প্রিজনার ে সলে (ইউটিপি) তাকে রেখে চিকিৎসা দেয়া হয়। সিভিল হাসপাতালে বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাকে বিশেষায়িত হাসপাতাল নেগ্রিমসে এক সপ্তাহ ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়।
গত ২০শে মে সিভিল হাসপাতাল থেকে সালাহ উদ্দিনকে স্থানান্তরিত করা হয় মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতালে। নেগ্রিমস থেকে পুলিশ হেফাজতে নেয়ার পর ২৭ শে মে আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে ১৪ দিন বিচারিক হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়। বর্তমানে সালাহ উদ্দিন বিচারবিভাগীয় হেফাজতেই নিগ্রেহমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



Leave a Reply