ফরাসি ওপেনের মহিলা ডাবল থেকে ছিটকে গেল সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি৷ কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে শীর্ষ বাছাই এবং টুর্নামেন্টের হট ফেভারিট ইন্দো-সুইশ জুটি স্ট্রেট সেটে হারলো সপ্তম বাছাই মার্কিন-চেক জুটি ম্যাটেক সান্ডস-লুসিয়া সাফারোভার কাছে৷ খেলার ফল ৫-৭, ২-৬৷
ম্যাচের ফলাফলই বলে দিচ্ছে এদিন সানিয়া-মার্টিনা নিজেদের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি৷ প্রথম সেটে কিছুটা লড়াই দিলেও দ্বিতীয় সেটে একেবারেই দাঁড়াতে পারেনি ইন্দো-সুইশ জুটি৷
সানিয়ার এই হারে ফরাসি ওপেনের ক্লে কোর্টে ভারতের সব আশা শেষ।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


