বুধবার ৪ নভেম্বর ২০২৬

আমি খারাপ মেয়ে না: প্রভা

sadia-jahan-provaসাদিয়া জাহান প্রভা। বাংলাদেশের নাটকের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী। ওই সময় দর্শকদের পছন্দের অভিনেত্রীদের তালিকায় ওপরের সারিতে ছিল তার নাম। তবে ২০১০ সালে এক ভিডিও ফুটেজ তার জীবনকে এলোমেলো করে দেয়। এরপর অনেকটা মানুষের অগোচরে চলে যান এ অভিনেত্রী। যদিও আবারও অভিনয়ে ফিরেছেন তিনি।

মঙ্গলবার প্রভাকে নিয়ে একটি স্টোরি নিজের ফেসবুকে পোস্ট করেন নাদিয়া ইসলাম নামের একজন। ওই লেখার সূত্র ধরে মাত্র এক ঘণ্টা পরই অতীত জীবন নিয়ে একটি স্ট্যাটাস দেন প্রভা। পাঠকদের জন্য সেটি তুলে ধরা হলো।

‘আমি বাঁচতে চাই, প্লিজ। আমি খারাপ না। আমি ভালোবেসে বিশ্বাস করেছি। বোকামি করেছি। কিন্তু সেটা অন্যায় না। প্লিজ আমাকে খারাপ মেয়ে বলার আগে একটু আমাকে নিয়ে ভেবে দেখো। প্লিজ!’

প্রসঙ্গত,  বিনোদন জগতে তিনি বিতর্কিত তারকা হিসেবেই বেশী পরিচিত। প্রথম দিকে অভিনয় দক্ষতা আর সাবলীল মিডিয়া উপস্থিতি দিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হলেও একটি ভুলই তাকে করেছে সমালোচিত এবং বিতর্কিত।

প্রভার অশ্লীল ভিডিওর ঘটনাটি খুব একটা পুরনো হয়নি। ওই ভিডিও দিয়ে নতুন করে আলোচনায় আসেন মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ২৭ মিনিটের ওই ভিডিওটিতে মডেল প্রভা যা দেখিয়েছেন তা সানি লিওনকেও হার মানায়। শুধু তাই নয় হার মানিয়েছে আখিঁ আলগীরের ভিডিওকেও।

ভিডিও প্রকাশের পর প্রভা স্বীকার করেছিলেন, এটা তার জীবনের বড় একটি ভুল। তিনি ভুল শুধরে সারাজীবন সুস্থভাবে বেঁচে থাকতে চান। প্রভার অসহায়ত্ব দেখে তখন তার স্বজন-সহকর্মীরা এগিয়ে আসেন। সবাই তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সাহায্য করেন। প্রভাও চেষ্টা করেন সব ভুলে এগিয়ে যেতে। বিয়েও করেন। কিন্তু তাও শেষ রক্ষা হচ্ছে না।

প্রভা ১৯৮৮ সালে বাংলাদেশের শরিয়তপুর জেলায় জন্ম নেন। তার বাবা নাজমুজ জামান মনি এবং মা শামিম আকতার জাহান। তিনি ২০০৬ সালে মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সপ্পন্ন করেন। এরপর তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ কোর্স করেন এবং বর্তমানে ফ্যাশন ডিজাইনের উপর পড়ালেখা করছেন শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির অধীনে।

ব্যক্তিগত জীবনে প্রভা ২০১০ সালে সহকর্মী জনপ্রিয় অভিনেতা অপূর্বকে বিয়ে করেন।পরবর্তীতে অপূর্বর সাথে বিবাহবিচ্ছেদর পর তিনি বহুজাতিক কোম্পানি গ্রামীনফোনের কর্মকর্তা মাহমুদ শান্তকে বিয়ে করেন।

বিনোদন ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন