বুধবার ৪ নভেম্বর ২০২৬

আজ স্মরণকালের সর্বোচ্চ ঘাটতির বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

bajeetআজ বিকেলে জাতীয় সংসদে ৪৪ তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। চ্যানেল আইকে দেয়া সাক্ষাৎকারে ৩ লাখ কোটি পেরিয়ে যাওয়ার কথা বললেও শেষ পর্যন্ত ওই ম্যাজিক ফিগারে যাচ্ছেন না তিনি। ২০১৫-১৬ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বিকেলে  যে বাজেট ঘোষণা করবেন তাতে যে পরিমাণে ঘাটতি রাখা হয়েছে, তা স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি। একই সঙ্গে ঘাটতি বাড়ার হার ও পরিমাণ দুটিই আগের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। ঘাটতির একটি বড় অংশই নেয়া হবে ঋণ করে। যে কারণে নতুন বাজেটকে অনেকে ঋণ নির্ভর বাজেটও বলছেন। তবে বাজেটের আকার বাড়ানোর ক্ষেত্রে গতানুগতিক ধারা বজায় রাখা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাজেটের সম্ভাব্য আকার দাঁড়িয়েছে ২ লাখ ৯৫ হাজার ২শ’৭২ কোটি টাকা। বাজেট বাস্তবায়নে সব রাজনৈতিক দল এবং মতের মানুষের সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী।

২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশের সব প্রস্তুতি শেষ করেছে অর্থমন্ত্রণালয়। শেষ মুহূর্তের কাটা-ছেড়া শেষ করে বাজেট বক্তৃতা এবং সংক্ষিপ্ত সারও ছাপা হয়ে ঢুকে গেছে বাজেট প্রকাশনার বান্ডিলে।

নিয়ম মেনে কালো ব্রীফকেস হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে সংসদে প্রবেশ করবেন অর্থমন্ত্রী।

বিকাল ৩ টায় মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় এবং ব্যক্তিগত নবম বাজেট উপস্থাপন করবেন তিনি। অবশ্য এরই মধ্যে টানা ৭ বার বাজেট দেয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

অর্থমন্ত্রী,আবুল মাল আবদুল মুহিত বলেন, হরতালের যে ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখন অতীত। দেশে আর কখনও হরতাল হবে না। ২০১৯ সালের আগে নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেন তিনি।

বাজেট বক্তৃতার সঙ্গে সম্পূরক আর্থিক বিবৃতি, প্রজাতন্ত্রের সরকারি হিসাব, সংযুক্ত তহবিল-প্রাপ্তি, মঞ্জুরি ও বরাদ্দের দাবি, জেন্ডার বাজেট নিয়ে চল্লিশটি মন্ত্রণালয়ের কার্যক্রম।

শিশুদের নিয়ে বাজেট ভাবনা, বাজেটের সংক্ষিপ্তসার, অর্থনৈতিক সমীক্ষা এবং ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রার প্রকাশনা দেয়া হবে সংসদ থেকে।

বাজেটকে অংশগ্রহণমূলক করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ওয়েবসাইটে বাজেটের সকল প্রকাশনা দেয়া হবে।

যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঐ ওয়েবসাইটের মাধ্যমে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ দিতে পারবেন।

বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ শুক্রবার বিকেল ৪ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটত্তোর সাংবাদিক সম্মেলন হবে।

ন্জিস্ব প্রতিবেদক

নিউজওয়ার্র্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *