বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত্ব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রতুলতার কারণে বেসরকারি পর্যায়ে বিশ্বিবদ্যালয় এখন বেশ জনপ্রিয়। বাংলাদেশে এখন সবমিলিয়ে ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ৮০ হাজার। বেসরকারি ৬৬টি মেডিকেল ও ডেন্টাল কলেজে আসন রয়েছে ৬৫০০টি।
২০১৪ সালে এইচএসসি পাস করে আট লাখ ৮৫ হাজার ৭০ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়ে পাস করে ৭০ হাজার ৬০২ জন। সরকারি (পাবলিক) বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তিকৃত আসন আছে ৫১ হাজারের মতো। এর বাইরে বিভিন্ন কলেজে অনার্স পর্যায়ের আসন সংখ্যা প্রায় তিন লাখ। এ কারণে বিপুল পরিমাণ শিক্ষার্থীদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়।
এ কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর ভ্যাট আরোপ করা হচ্ছে। অর্থমন্ত্রী ৪ জুন তার বাজেট বক্তৃতায় বলেন, ‘ইংলিশ মিডিয়াম স্কুলের বিপরীতে বর্তমানে সংকুচিত মূল্যভিত্তিতে সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রযোজ্য থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর বর্তমানে মূসক আরোপিত নেই। ইংলিশ মিডিয়াম স্কুলের পাশাপাশি এই খাতগুলোকেও মূসকের আওতায় আনার প্রস্তাব করছি। তবে করভার সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এক্ষেত্রে সংকুচিত মূল্যভিত্তিতে ১০ শতাংশ মূসক নির্ধারণের প্রস্তাব করছি।’
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply