বুধবার ৪ নভেম্বর ২০২৬

হাসিনা-মোদি বৈঠকে আলোচ্য বিষয় ৫১ (নিউজওয়ার্ল্ডবিডি.কম স্পেশাল)

IND-BD-falgবিশেষ প্রতিনিধি ॥

দুই তিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার সকালে ঢাকা আসছেন। প্রথমদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আলোচনা এবং পরে তাদের নেতৃত্বে আনুষ্ঠানিক বৈঠকে আলোচনার জন্য দুই দেশের মধ্যে আলোচনার খসড়ায় ৫১টি দফা এসেছে। এই এজেন্ডা নিয়ে আলোচনার পর চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে এবং রবিবার যৌথ ঘোষণা প্রকাশ করা হবে। এজেন্ডায় থাকা তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হবে এবং চুক্তি সইয়ের একটি টাইমফ্রেম ঘোষণা করতে পারেন মোদি।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মতে, দুই দেশের বৈঠকে যেসব ইস্যুতে আলোচনা হবে তার মধ্যে রয়েছে- ভারতে লুকিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের গ্রেফতার, সীমান্তে হত্যাকা-, ঝুঁকিপূর্ণ সীমান্তে বেড়া নির্মাণ, বেনাপোল-পেট্রাপোলে যৌথ জরিপ ও সীমানা খুঁটি নির্দিষ্টকরণ, বন্দরে বিধিনিষেধ, বিনিয়োগ বৃদ্ধি, স্থল বন্দরে কর্মদিবসের পুনর্গঠন, গোয়াইনঘাট-বাল্লা সীমান্ত এলাকার স্থানান্তর করা, ইপিজেডে ভারতের বিনিয়োগের আগ্রহ, ৮০০ কোটি মার্কিন ডলারের এলওসি পর্যালোচনা এবং ২০০ কোটি ডলারের আর্থিক সহায়তা অনুমোদন নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি উলফা নেতা অনুপ চেটিয়াকে ফেরত দেওয়া, ডিসি/ডিএম পর্যায়ের বৈঠক, যৌথ আইনি সহায়তা, এনএলএফটি অপহরণ করা ভারতীয় নাগরিকদের দেশে ফেরত, দ-িত আসামিদের হস্তান্তর, ভারতে পলাকত আসামীদের ফেরত, মাদক দ্রব্য ও চোরাচালান বন্ধে কার্যকরি পদক্ষেপ, মানবপাচার নিয়ে চুক্তি, জাল মুদ্রা বিষয়ক চুক্তি, বাংলাদেশ ও ভারতের কোস্টগার্ডের মধ্যে চুক্তি, সারদা পুলিশ একাডেমিতে আইটি ল্যাব স্থাপন, ভেড়ামারা-বহরমপুর গ্রিড থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রয়, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি, পালাটানা ফেজ-২ থেকে অতিরিক্ত বিদ্যুৎ, ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ, উত্তর পূর্বাঞ্চল এলাকা থেকে বিদ্যুৎ এবং নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনয়ন, গ্যাস অনুসন্ধান, আসামের নুমালিগড় থেকে পাইপলাইনে ডিজেল ও পেট্রোলিয়াম সরবরাহ, নবায়নযোগ্য জ্বালানি, ত্রিদেশীয় গ্যাসের লাইন স্থাপন, পারমাণবিক জ্বালানি, ব্যবসা-বাণিজ্য।

এছাড়া বিনিয়োগ এবং উন্নয়ন বিষয়ক সহযোগিতা, বাণিজ্য সচিব পর্যায়ের নিয়মিত বৈঠক, বিএসটিআই-এর পণ্য মানে ভারতের স্বীকৃতির শর্তগুলো নিয়ে আলোচনা, আরও সীমান্ত হাট স্থাপন, তৈরি পোশাকের প্রবেশাধিকার,  উন্নয়ন সমন্বয় বিষয়ক ডলার লাইন ক্রেডিট চুক্তি, পাট ও টেক্সটাইল খাতের সহযোগিতা, স্বাস্থ্য, পর্যটন, শিক্ষা, আইসিটি, মৎস ও কৃষি খাতে সহযোগিতা, যৌথ কর্মশালা, গবেষণা প্রকল্প, খাদ্য নিরাপত্তা, বায়ো-ইনফরমেটিক্স বিষয়ে প্রশিক্ষণ, চামড়া নিয়ে গবেষণা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা হবে।

অন্যান্য ইস্যুর মধ্যে রয়েছে, যোগাযোগ ও উপ-আঞ্চলিক বিষয়ক সহযোগিতা, রেলওয়ে যোগাযোগ, সৈয়দপুর রেল ওয়ার্কশপের সংস্কার কাজের জন্য বাংলাদেশের অনুরোধ, মৈত্রী এক্সপ্রেসে কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা অন্তর্ভুক্ত, দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস চালু, বিরল-রাধিকাপুর রেল সংযোগ স্থাপন, রোহনপুর-সিঙ্গাবাদ, শাহজাদপুর-মহিশ্বশান রেল সংযোগ, চিলাহাটি-চ্যাংরাবান্ধা রেল সংযোগ, আখাউড়া-আগরতলা রেল সংযোগ, ফেনী-বিলোনিয়া রেল যোগাযোগ স্থাপন, খুলনা-মংলা রেল লাইন সংস্কার, বাংলাদেশ-ভারত কন্টেইনার সার্ভিস নিয়ে আলোচনা হয়।

এছাড়া যশোরের সিঙ্গিয়ায় কন্টেইনার হ্যান্ডলিং, ঈশ্বরদী পিকিউআরএএস মাল্টিমডেল এক্সচেঞ্জ, ঢাকা-শিলং-গুহাটি বাস সার্ভিস, কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস , চারদেশীয় বিবিআইএন মোটর চলাচল বিষয়ক চুক্তি, আশুগঞ্জ-আখাউড়া চারলেন সড়ক, ফেনী নদীর ওপর সেতু নির্মাণ, পায়রা সমুদ্র বন্দরে অর্থায়ন, ত্রিপুরায় ২৫,০০০ মেট্রিক টন খাদ্যপণ্য পরিবহণ, আশুগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের (আইসিটি) উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

সূত্র জানায়, মোদির সফরে কার্গো কন্টেইনার স্থানান্তর, পিআইডব্লিউটিটির মাধ্যমে জাহাজে ও ক্রুইজে যাত্রী পরিবহন চালু, মংলা বন্দরে ড্রেজিং, মংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরে প্রবেশাধিকার, আশুগঞ্জ নদীবন্দর উন্নয়নে ভারতের আগ্রহ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের সঙ্গে ভারত সনচার নিগম লিমিটেডের মধ্যে চুক্তি, যৌথ পানি উন্নয়ন ব্যবস্থাপনা, যৌথ নদী কমিশনের ৩৮তম বৈঠক, গঙ্গা বাঁধ, তিস্তা ও ফেনী নদীর পানি চুক্তি, ফেনী নদীর পানির ¯্রােত যৌথ পর্যবেক্ষণ, টিপাইমুখ জল বিদ্যুৎ প্রকল্প অন্যান্য আন্তঃনদী পানি ভাগাভাগি, নদীর সংযোগ, অন্যান্য নদী তীর রক্ষা, সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং ড্রেনেজ প্রকল্প, বিলোনিয়া সংযোগ প্রকল্প, বন্যা পূর্বাভাস নিয়ে যৌথ কর্মপন্থা নির্ধারণ।

আলোচনায় আরো রয়েছে মানুষে-মানুষে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়, খুলনা ও সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশন স্থাপন, ভারতে বাংলাদেশি স্যাটেলাইট টিভির সম্প্রচার চালু, শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন স্থাপন, বাংলাদেশে ভারতের স্টেট অব দ্য আর্ট কালচারাল সেন্টার, ভারত কতৃক শিলাইদহ কুঠিবাড়িতে রবীন্দ্র ভবন স্থাপন, উচ্চ প্রতিনিধিদের পরিদর্শন, মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সৈন্যদের সম্মাননা, ভারতের ইসলামি শিক্ষার বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া’র সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অশনোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র হস্তান্তর বিষয় নিয়ে আলোচনা হবে।

বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *