বাংলাদেশের চলচ্চিত্রে শ্রেষ্ঠ আইটেম গার্ল হিসেবে ‘বাবিসাস অ্যাওয়ার্ড’ পেলেন বিপাশা কবীর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এই অনুষ্ঠানেই জীবনের প্রথম অ্যাওয়ার্ড লাভ করলেন বিপাশা। বিপাশা বলেন, এই অ্যাওয়ার্ড পেয়ে আমি অনেক খুশি। এতোদিনের এতো কষ্ট আজ এই অ্যাওয়ার্ড এর মাধ্যমে স্বার্থক হয়েছে।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি নায়িকা শবনম, অভিনেতা এটিএম শামসুজ্জামান, সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম।
এছাড়া অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, মঞ্চ, নৃত্য, বিজ্ঞাপনচিত্রসহ সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বাবিসাস সভাপতি আবুল হোসেন মজমুদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিনোদন ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


