ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্য বিভিন্ন বিষয়ে ২২টি চুক্তি, সমঝোতা স্মারক ও বিনিময় পত্র সই করেছেন। ৬ জুন বিকেল দুই দেশের মধ্যে বৈঠকে চুক্তিগুলো সইয়ের পর ছন্ধ্যা সোয়া ছয়টায় আনুষ্ঠানিকভাবে সবার সামনে এগুলো বিনিময় করা হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
চুক্তিগুলোর মধ্যে রয়েছে- দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি (নবায়ন), উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি এবং কলকাতা-ঢাকা-আগরতলা ও ঢাকা-শিলং-গুয়াহাটি বাস চলাচলে চুক্তি ও প্রটোকল এবং অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রটোকল (নবায়ন)।
সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে- ভারত-বাংলাদেশের কোস্টগার্ডের সহযোগিতা, মানবপাচার রোধবিষয়ক, পাচার ও জাল নোটের বিস্তার প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন নিয়ে সার্কের জন্য ভারতের অনুদান ও সাংস্কৃতিক বিনিময়।
যেসব চুক্তি স্মাক্ষর হলো: ১৯৭৪ সালের সীমান্ত চুক্তির ও ২০১১ সালের প্রটোকল অনুসমর্থনের দলিল হস্তান্তর, সীমান্ত চুক্তি ও প্রটোকল বাস্তবায়নের কার্যপদ্ধতির চিঠি হস্তান্তর, দ্বিপাক্ষিক বানিজ্য চুক্তির নবায়ন, বাংলাদেশ ও ভারতের উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি, আভ্যন্তরীণ নৌ যোগাযোগের প্রটোকল নবায়ন, পণ্যের মান নিয়ন্ত্রণ বিষয়ে বিএসটিআই-বিআইএস এর সহযোগিতা বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি, ঢাকা-শিলং-গুয়াহাটি বাস সার্ভিস চুক্তি ও প্রটোকল, কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস চুক্তি ও প্রটোকল, দুই দেশের কোস্টগার্ডের সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, মানবপাচার প্রতিরোধে সমঝোতা স্মারক, চোরাচালান ও জাল মুদ্রা প্রতিরোধে সমঝোতা স্মারক, বাংলাদেশ সরকারকে ভারত সরকারের নতুন দুই বিলিয়ন মার্কিন ডলার এলওসি ঋণ দিতে সমঝোতা স্মারক, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে সামুদ্রিক অর্থনীতি ও মেরিটাইম সহযোগিতার জন্য সমঝোতা স্মারক, চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতের ব্যবহারে সমঝোতা স্মারক, সার্কের অধীনে থাকা জলবায়ু বিষয়ক প্রকল্প গ্রহণে সমঝোতা স্মারক, বাংলাদেশে ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে সমঝোতা স্মারক, ২০১৫-২০১৭ সাল পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বিনিময়ে সম্মতিপত্র, শিক্ষা বিষয়ে বাংলাদেশ-ভারত সহযোগিতার বিবৃতি গ্রহণ, আন্তর্জাতিক ব্যান্ডউইথ লিজিং-এ বাংলাদেশের বিএসসিসিএল ও বিএসএনএল’র মধ্যে চুক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের কাউন্সিল অব সাইন্টেফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এর অধীনে সামুদ্রিক গবেষণায় সহযোগিতার সমঝোতা স্মারক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে সমঝোতা স্মারক এবং বাংলাদেশের ইন্স্যুরেন্স ব্যবসা চালু করতে ভারতের বীমা প্রতিষ্ঠান এলআইসি ও বাংলাদেশের বীমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইডিআরএ-এর মধ্যে বিনিময় পত্র হস্তান্তর।
বিশেষ প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।
১৮২০ ঘণ্টা, জুন ৬, ২০১০


