বুধবার ৪ নভেম্বর ২০২৬

রফিকুল-আমানসহ বিএনপির ২৮ নেতার নামে পরোয়ানা

rafik-amanবিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা পৃথক দুটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল ইসলাম মোল্লা এ আদেশ দেন।

রোববার এ দুটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। এসব মামলায় জামিনে থাকা এই ২৮ আসামি আদালতে হাজির না হওয়ায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বাকি ২৬ জনের মধ্যে অন্যতম কয়েকজন হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দা আফিয়া আশরাফি, খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, জামায়াতের কেন্দ্রীয় নেতা শিবলি নোমান।

চলতি বছরের ২৮ জানুয়ারি ২০-দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে যাত্রীদের হত্যার উদ্দেশে ককটেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। পরে পুলিশ তদন্ত করে গত ২৪ মার্চ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। এর মধ্যে বর্তমানে কারাগারে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী এবং রিজভীসহ ১৪ জন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *