দুই দিনের বাংলাদেশ সফর শেষে নিজ দেশ ভারতে পৌঁছেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টার দিকে তিনি দিল্লি বিমান বন্দরে পৌঁছেন। এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাকে স্বাগত জানান।
এর আগে রোববার রাত ৮টা ৪০ মিনিটে ভারতের একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদায় জানান।
বাংলাদেশ ছাড়ার আগে এক টুইট বার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, ধন্যবাদ বাংলাদেশ। এই সফর আমার স্মৃতিতে ভাস্বর হয়ে থাকবে। এই সফর ভারত-বাংলাদেশ অংশীদারিত্ব সুদৃঢ় করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা অতীতের অমীমাংসিত বিষয় সাফল্যের সঙ্গে কাটিয়ে উঠেছি। এটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করবে।
নয়াদিল্লি প্রতিনিধি/



Leave a Reply