জাল টাকা তৈরি চক্রের ছয় সদস্যকে আটক করার দাবি করেছে পুলিশের ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৫০ লাখ জাল টাকা উদ্ধারের দাবি করা হয়েছে।
মঙ্গলবার ৯ জুন সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে সংবাদমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের বার্তায় এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, রাজধানীর মিরপুর এলাকা থেকে ওই ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply