বুধবার ৪ নভেম্বর ২০২৬

আইটেম বিপাশার কদর বাড়ছে

Bipasha-Kabir-বলিউডের মতো আমাদের দেশের চলচিচত্রেও হালে আইটেম গানের বেশ হিড়িক লক্ষ্যণীয় । আর এক্ষেত্রে অনেক অভিনেত্রীই এগিয়ে আসছেন আইটেম গার্ল সেবে পারফর্ম করার জন্য। এদের মধ্যে অন্যতম একজন ২০০৯ সালের লাক্সতারকা বিপাশা কবির।

তবে বিপাশা আইটেম গার্ল হিসেবে পরিচিতি পেতে চান না। তিনি পরিপূর্ণ নায়িকা হিসেবেই চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হতে চান। কিছুদিন আগে নায়িকা হিসেবে একটি চলচ্চিত্রে কাজ শেষ করেছেন। এ ধরাবাহিকতায় নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। চলচ্চিত্রের নাম ‘ক্রাইম রোড’। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন কমল সরকার। পরিচালনা করছেন সায়মন তারিক।

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ অধ্যয়নরত এই অভিনেত্রী এরইমধ্যে বেশ খ্যাতিও পেয়েছেন বিভিন্ন ছবির আইটেম গানে পারফর্ম করে। আইটেম গার্ল হিসেবে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ ছবি দিয়ে তার যাত্রা শুরু হয়। এরপর মনতাজুর রহমান আকবরের ‘তবুও ভালোবাসি’, ‘শাহীন সমুনের ‘অন্যরকম ভালোবাসা’, রাজু চৌধুরীর ‘রোমিও ২০১৩’, জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায়না’, শাহীন সুমনের ‘জটিল প্রেম’, বদিউল আলম খোকনের ‘নিষ্পাপ মুন্না’সহ আরও বেশ কয়েকটি ছবিতে আইটেম গার্ল হিসেবে তাকে পারফর্ম করতে দেখা যায়।

তবে সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে মাঝে বিপাশা কবির নিজের অভিনয়শৈলীরও প্রমাণ রেখেছিলেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিতে আনিসুর রহমান মিলনের বদমেজাজি স্ত্রীর চরিত্রে অভিনয় করে। এই ছবিতে তার অনবদ্য অভিনয়ও তাকে আলোচনায় নিয়ে আসে।

বিপাশা কবির বলেন , একজন আইটেম গার্ল হিসেবে চলচ্চিত্রে আমার যাত্রা শুরু হয়েছে। যে কারণে এ ধরনের চরিত্রেই আমাকে চলচ্চিত্রে বেশি দেখা গেছে। তবে বিষয়টিকে আমি সবসময়ই পজিটিভলিই দেখেছি। এখন আমি কয়েকটি ছবিতে নায়িকা হিসেবেও কাজ করতে যাচ্ছি। আশা করি আমার নতুন এ ছবিগুলোতে আমি নিজেকে আরও ভালভাবে উপস্থাপন করতে পারবো।

২০০৯ সালে লাক্সতারকা হিসেবে মিডিয়াতে বিপাশা কবিরের যাত্রা শুরু হয়। সর্বপ্রথম তিনি রুমানা রশীদ ঈশিতার পরিচালনায় একটি নাটকে অভিনয় করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য নাটক হচ্ছে ইরানী বিশ্বাস পরিচালিত ‘তবুও প্রতীক্ষায়’, হিমু আকরামের ‘জলছাপ‘ ও আলভী আহমেদ পরিচালিত ‘সমীকরণ’।

নতুন সিনেমা প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘এ সময়ের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ক্রাইম রোড। চেষ্টা করবো ভালোভাবে অভিনয় করতে। পরিচালক সায়মন তারিককে ধন্যবাদ যে তিনি আমাকে বারবার ভালো কাজ করার সুযোগ করে দিচ্ছেন। আমি কৃতজ্ঞ তার কাছে।’

এর আগে একই পরিচালকের নির্দেশনায় ‘গুণ্ডমি’ চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেছেন বিপাশা কবির।

এখন পর্যন্ত তিনি ২৮টি চলচ্চিত্রে আইটেম সং’এ অংশ নিয়েছেন, যার মধ্যে ১৯টি চলচ্চিত্রই মুক্তি পেয়েছে। এদিকে এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রে প্রথমবারের মতো মুজরা নৃত্যে অংশগ্রহণ করেছেন বিপাশা কবির।

বিনোদন প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন