বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফেসবুকে অশালীনতার খপ্পড়ে ঢাকার সাংবাদিক, অ্যাকাউন্ট বন্ধ

FB-Face-adঢাকায় ইংরেজি একটি প্রথম সারীর দৈনিক পত্রিকার একজন পরিচিত সাংবাদিকের অ্যাকাউন্ট থেকে ৯ জুন একটি অশালীন ভিডিও তার ফেসবুক বন্ধুদের কাছে ছড়িয়ে যায়। এরপর ৯ জুন মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এটি মহামারী আকারে অনেকের অ্যাকাউন্ট থেকেই অন্যদের কাছে যেতে শুরু করে। বাধ্য হয়ে কয়েকজন সাংবাদিক তাৎক্ষণিকভাবে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে রাখেন।

শুধু ঢাকার সাংবাদিকরাই নন, বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশে ফেসবুক ব্যবহারকারীদের একাউন্ট হ্যাক করে শুধু অশালীন ও অশ্লীল ভিডিও লিংক ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফেসবুকে আপনার বন্ধুতালিকায় থাকা সবার কাছে এটি পাঠিয়ে বলা হচ্ছে অমুক অমুকরাও আপনার সঙ্গে এই কাজ করেছে। মজার ব্যাপার হলো এই যে লিংক যাচ্ছে তা কিন্তু আপনার ওয়ালে দেখা যাচ্ছে না। গত ৮ জুন থেকে এই স্প্যাম আকারের হ্যাকিং ছড়িয়ে পড়েছে। এথেকে বাঁচার কোনো উপায় ৯ জুন পর্যন্ত বের হয়নি। তবে ধারণা করা হচ্ছে, অন্যর পোস্ট করা ওই অশালীন লিংকটি ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট থেকে তালিকায় থাকা বন্ধুদের কাছে মুহুর্তেই চলে যাবে। তাই আপাতত কৌতহলের বশে এই ধরনের কোনো পোস্টে ক্লিক না করাই হবে বুদ্ধিমানের কাজ।

এর কয়েক মাস আগে একই কায়দায় অশ্লীল ভিডিও ও ছবি অন্যের ওয়ালে পোস্ট হয়ে যাচ্ছিল। সে সময় তা ছিল ইউটিউবের একটি স্প্যাম।

ফেসবুকে নানা ধরনের ভাইরাসে ভুগছেন অধিকাংশ ব্যবহারকারী। ফেইসবুক একাউন্ট হ্যাক করার জন্য হ্যাকাররা একবার একেক ধরনের কারসাজি তৈরি করে। এর মধ্য একটি হল ফেইসবুক ভাইরাস পোস্ট।

আপনি আপনার ওয়ালে পোস্ট হওয়া এ ধরনের লিংকে ক্লিক করলেই আপনার একাউন্ট থেকে আপনার বন্ধুদের প্রোফাইলে বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও লিংক শেয়ার হবে। আর এটিই হল ফেইসবুক পোষ্ট ভাইরাস। যারা ইতিমধ্যে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন, তারা এরই মধ্যে এটার তেষ্ক্রিয়তা সম্পর্কে বুঝতে পেরেছেন!

অনাকাঙ্খিত এই ঝামেলা থেকে কিভাবে মুক্তির কিছুটা উপায় আছে।

এটি হয় একটি এক্সটেনশনের কারণে। এটার নাম হলঃ “YouTube Premium”. এই এক্সটেশানটি মুছে দিলেই আপনি মুক্ত হয়ে যাবেন।

Google Chrome
১। প্রথমে ব্রাউজার ওপেন করুন।
২। এবার Tools —> Extensions এ যান।
৩। এবার এখান থেকে “YouTube Premium” এক্সটেনশানটি মুছে ফেলুন। ব্যস কাজ শেষ।

Mozilla Firefox
১। প্রথমে ব্রাউজার ওপেন করুন।
২। এবার Tools —> Addons এ যান।
৩। এবার এখান থেকে “YouTube Premium” এক্সটেনশানটি মুছে ফেলুন।

টেকনোলজি ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *