বুধবার ৪ নভেম্বর ২০২৬

নয়া পে স্কেলের ফাঁক: এক বছরের বাড়িভাড়া পাওয়া নিয়ে শঙ্কা

images (1)সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহু আকাঙ্খিত অষ্টম পে-স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়ন আগামী পহেলা জুলাই থেকে হচ্ছে না। আগামী জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে-স্কেলের শুধু মূল বেতনের অংশ পাবেন। এর সঙ্গে পাবেন আগের স্কেল অনুযায়ী প্রদত্ত ভাতাগুলো। ২০১৬ সালের জুলাই থেকে নতুন পে-স্কেলের মূল বেতনের সঙ্গে অন্য ভাতাগুলোও পাওয়া যাবে। অর্থাৎ ২০১৬ সালের জুলাই থেকে নতুন পে-স্কেল পুরোপুরি কার্যকর হবে। তবে তখন আগের এক বছরের বাড়ি ভাড়ার টাকা এরিয়ার বিল আকারে দেওয়া হবে কি না- সে সিদ্ধান্ত হয়নি।  কারণ, পুরনো স্কেল অনুযায়ী আগামী একবছর বাড়িভাড়া দেওয়া হলে, নতুন স্কেলের জন্য অতিরিক্ত টাকা পরে পাওয়া যাবে কি না তার কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।

অষ্টম বেতন কাঠামো পর্যালোচনার জন্য গঠিত সচিব কমিটির প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে। চলতি মাসে নতুন পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। ওই বৈঠকে অনুমোদিত হলে তা রাষ্ট্রপতির আদেশক্রমে গেজেট আকারে জারি করা হবে। সংশ্লিষ্ট সূত্র মতে, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখা বা বাদ দেয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় কোনো দায়িত্ব নিচ্ছে না। বিষয়টি ছেড়ে দেয়া হয়েছে মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের ওপর।

তবে সরকারি চাকরিজীবীরা নতুন মূল বেতনের সঙ্গে সব ধরনের ভাতা পুরনো হারেই পাবেন। উদাহরণস্বরূপ অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন স্কেল হচ্ছে ৮ হাজার ২৫০ টাকা। পহেলা জুলাই থেকে সর্বনিম্ন স্কেলধারী একজন কর্মচারী বেতন পাবেন ৮ হাজার ২৫০ টাকা। তার সঙ্গে সব ধরনের ভাতা পাবেন আগের হিসাবে অর্থাৎ সপ্তম বেতন কাঠামো হারে। তিনি নতুন বেতন স্কেলে কোনো ভাতা পাবেন না।

এ প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অষ্টম পে-স্কেল পর্যালোচনা সংক্রান্ত সচিব কমিটির সদস্য মাহবুব আহমেদ জানান, প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী নতুন বেতন স্কেল পহেলা জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। ওই হিসাবে প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতিমধ্যে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী তা বাস্তবায়নের আগে মন্ত্রিপরিষদ বৈঠকের অনুমোদন নিতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অষ্টম পে-স্কেলে সর্বোচ্চ বেতন হচ্ছে ৭৫ হাজার টাকা ও সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা। নতুন কাঠামোতে বেতনের গ্রেড থাকছে ২০টি। তবে মন্ত্রিপরিষদ ও মুখ্য সচিবের বেতন ধরা হয়েছে ৯০ হাজার টাকা (নির্ধারিত) এবং সিনিয়র সচিবের বেতন ৮৪ হাজার টাকা (নির্ধারিত)।

অষ্টম পে-স্কেল পর্যালোচনা কমিটির সুপারিশ অনুযায়ী:
গ্রেড-এক সচিবের বেতন ৭৫ হাজার টাকা,
গ্রেড-দুই ৬৪ হাজার ৬০০ টাকা,
গ্রেড-তিন ৫৬ হাজার ৫০০ টাকা,
গ্রেড-চার ৫০ হাজার টাকা,
গ্রেড-পাঁচ ৪৩ হাজার টাকা,
গ্রেড-ছয় ৩৫ হাজার ৫০০ টাকা,
গ্রেড- সাত ২৯ হাজার টাকা,
গ্রেড-আট ২৩ হাজার টাকা,
গ্রেড-নয় ২২ হাজার টাকা,
গ্রেড-দশ ১৬ হাজার টাকা,
গ্রেড-এগারো ১২ হাজার ৫০০ টাকা,
গ্রেড-বারো ১১ হাজার ৩০০ টাকা,
গ্রেড-তেরো ১১ হাজার টাকা,
গ্রেড-চৌদ্দ ১০ হাজার ২০০ টাকা,
গ্রেড-পনেরো ৯ হাজার ৭০০ টাকা,
গ্রেড-ষোল ৯ হাজার ৩০০ টাকা,
গ্রেড-সতেরো ৯ হাজার টাকা,
গ্রেড-আঠারো ৮ হাজার ৮০০ টাকা,
গ্রেড-উনিশ ৮ হাজার ৫০০ এবং
গ্রেড-কুড়ি ৮ হাজার ২৫০ টাকা।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে পর্যালোচনা কমিটির সুপারিশ কোনো ধরনের কাটছাঁট করা হয়নি। এই কারণে সুপারিশ অনুযায়ী টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *