রাষ্ট্রায়ত্ত্ব বাংলাদেশ টেলিভিশনের সংবাদ পাঠের জন্য আবেদন করেছেন প্রায় সাড়ে তেরশ’ আগ্রহী। গত ৩০ মে আবেদনের সময় শেষ হয়। এরপর বাছাই করে প্রায় তেরশ জনকে অডিশনের জন্য ডাকা হয়েছে। ১১ জুন থেকে পরবর্তী তিনদিন চলবে অডিশন।
বিটিভি সূত্র জানায়, প্রতিদিন চারশ জনকে অডিশনের জন্য ডাকা হয়েছে। প্রার্থীদের কোনো চিঠি অবশ্য দেওয়া হয়নি। আবেদনে উল্লেখ করা টেলিফোন নম্বরে ফোন করে অডিশনের জন্য রাজধানীর রামপুরায় বিটিভি দফতরে যেতে বলা হয়েছে।
এদিকে বিটিভিতে সংবাদ পাঠক হিসেবে টিকে থাকতে দলীয় পরিচয় ব্যবহার করে অনেক প্রার্থীই লবিয়িং শুরু করেছেন বলেও জানা যায়।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


