বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রেসক্লাবের নয়া কমিটি নিয়ে মামলা: কারণ দর্শানোর নোটিস

press-club-viewবাংলাদেশের ‘জাতীয় প্রেসক্লাব’-এর নতুন কমিটিকে অবৈধ দাবি করে আদালতে মামলা করেছেন আগের কমিটির নেতারা। জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বাদী হয়ে গত ৮ জুন ঢাকার ১ম জেলা যুগ্ম জেলা জজ আদালতে করা মামলাটিতে প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট স্বঘোষিত কমিটিকে (২০১৫-১৬) অবৈধ কমিটি হিসাবে ঘোষণা দেয়ার আরজি করা হয়। এছাড়া তারা যেন ব্যাংক অপারেশনসহ কার্যক্রম চালাতে না পারে এবিষয়ে মামলায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।

বুধবার আদালতে এটি নিয়ে শুনানি হয়। আদেশে বাদী পক্ষের প্রার্থনা অনুসারে কেন অস্থায়ী নিষেধাজ্ঞাদেশ জারি করা করা হবে না নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বিবাদীগণকে বলা হয়েছে।

ঘোষিত কমিটির সভাপতি মো. শফিকুর রহমান, সেক্রেটারি কামরুল ইসলাম চৌধুরীসহ ১৭ সদস্যের কমিটি এবং অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, জাতীয় প্রেস ক্লাব শাখার সহকারী মহা-ব্যবস্থাপক, প্রাইম ব্যাংক মতিঝিল শাখার ব্যবস্থাপক, আরব-বাংলাদেশ ব্যাংকের কাকরাইল শাখার ব্যবস্থাপককে ব্যাংকের কার্যক্রম না চালানোর বিষয়ে নির্দেশ দেয়া হয়।

মামলার আরজিতে আরও বলা হয়, নির্বাচন ছাড়া তথাকথিত দ্বিবার্ষিক সভার নাম দিয়ে স্বঘোষিত কমিটির গঠন করে, যা গঠনতন্ত্রের সম্পূর্ণ বিরোধী ও লঙ্ঘন। এই কমিটি করতে কোন ধরণের আইন-কানুন মানা হয়নি।

নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন