বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় মোদির খাবার তৈরি করে গর্বিত শুভব্রত ও আপুর্ভা

Chef-Dhakaবাংলাদেশ সফরে এসে নরেন্দ্র মোদি নিজের পাচকের খাবার খেলেও রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিমন্ত্রণের দুইটি অনুষ্ঠানে খাবার তৈরি করেন ঢাকার ওয়েস্টিন হোটেলের শেফ শুভব্রত মৈত্র ও আপুর্ভা কুন্তে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরামিষভোজী। তার ঐতিহাসিক ঢাকা সফরে সঙ্গে নিয়ে এসেছিলেন নিজস্ব পাঁচক। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজ ও দুপুরের খাবার তৈরি করেছিলেন ঢাকার ওয়েস্টিন হোটেলে কর্মরত দুই ভারতীয় শেফ।

ওয়েস্টিন ঢাকার এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র ও শেফ দে কুইজিন আপুর্ভা কুন্তে তৈরি করেছিলেন এই খাবারগুলো।

আপুর্ভা কুন্তে জানান তিনি ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা। আর মোদীর রাজ্য গুজরাট মহারাষ্ট্রের প্রতিবেশী। দুই রাজ্যের খাবারের ধরনে যথেষ্ট মিল আছে। তাই এই খাবার তৈরির বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে।

শেফ মৈত্র ও কুন্তে জানান তারা সম্মানিত বোধ করেছেন কারণ, দুই দেশের প্রধানমন্ত্রী ও একজন রাষ্ট্রপতির জন্য খাবার তৈরি করেছেন তারা। আর এই দুই অনুষ্ঠানই ছিল বাংলাদেশের তরফে সরকারী আয়োজন, যা বিশেষ সম্মানের বিষয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে কী রান্না হবে সেটা নির্ধারিত ছিল আগে থেকেই। তবে প্রেসিডেন্টের দেওয়া দুপুরের ভোজে খাবারের তালিকা করেছেন মৈত্র ও কুন্তে মিলেই।

কুন্তে আরও জানান রান্নার পর্বটি সেরেছেন ওয়েস্টিনের বাঙালি শেফ মৈত্র তবে খাবারের মান খাঁটি ও গন্ধ শুদ্ধ রাখতে তারা দুজনে মিলে পাঁচক দলকে রীতিমতো ট্রেনিং দিয়েছেন।

লাইফস্টাইল ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন