বুধবার ৪ নভেম্বর ২০২৬

মধ্যবয়স্কা মহিলারাই রেপিস্টের নিশানা

rape-2-655x360বছর পঁয়ত্রিশের এক সিরিয়াল ধর্ষককে গ্রেফতার করা চেন্নাই পুলিশ৷ জানা গিয়েছে, ওই ব্যক্তির নিশানা ছিল কেবল মধ্যবয়স্কা মহিলারা৷ ধৃত এস. সুরেশ কুমার পেশায় ক্যাব চালক বলে জানা গিয়েছে৷ ৪৯ বছর বয়সি এক মহিলা শনিবার বিকেলে শ্লীলতহানির অভিযোগ দায়ের করার পরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ৷

জানা গিয়েছে, ওই মহিলা কোনও প্রকারে গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর লিখে নিয়েছিলেন৷ ফলে অভিযোগ দায়ের হওয়ার কয়েকঘন্টার মধ্যেই পুলিশ ওই ক্যাব চালককে খুঁজে বের করে৷

পুলিশ সূত্রে খবর, সুরেশকে জেরা করেই জানতে পারা গিয়েছে সে প্রায় চারজন মধ্যবয়স্কা মহিলাকে ধর্ষণ করেছে৷ ধৃত জানিয়েছে, শনিবার দুপুরে এক মহিলা রাস্তা হেঁটে যাচ্ছিলেন৷ সেসময়ই ওই মহিলা সুরেশের গাড়ি ভাড়া নেয়৷ সুরেশ কোনও প্রকাশে মহিলাকে কয়াক ভুলিয়ে অন্য রাস্তায় নিয়ে যায়৷ এরপরেই সে মহিলাকে হুমকি দিয়ে তার শ্লীলতাহানি করে৷ যদিও ওই মহিলাকেও ধর্ষণ করাই ছিল সুরেশের লক্ষ্য কিন্তু মহিলা কোনও প্রকারে নিজেকে বাঁচিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ অন্যদিকে, মহিলা জানিয়েছে, সুরেশ তাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল৷

পুলিশ সূত্রে খবর, ধৃত সুরেশ অর্থনৈতিক ভাবে দুর্বল মধ্যবয়স্কা মহিলাকেই ধর্ষণ করত৷ সে কোনও মহিলাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে কোনও এলাকায় ফেলে দিত৷ যদিও এর আগে কোনও মহিলা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি৷ সুরেশের স্ত্রীও জানিয়েছেন যে তার স্বামী বিকৃত মানসিকতার মানুষ৷ এছাড়াও তার মধ্য বয়স্কা মহিলাদের প্রতি কুনজর রয়েছে৷

আরও পড়ুন