বুধবার ৪ নভেম্বর ২০২৬

আবেদ খানের দৈনিক জাগরণে মুসা বিন শমসেরের বিনিয়োগ!

Jagoron-Newsworldbdকালের কণ্ঠ ছাড়ার পর থেকেই ‘দৈনিক জাগরণ’-নিয়ে কাজ করছেন জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান। প্রায়ই শোনা যায়- শিগগির আসছে জাগরণ! তবে বিনিয়োগকারী পাওয়াই আসলে জাগরণের জন্য সমস্যা হয়ে গেছে।  এর আগে আবেদ খানসহ ১১ জনরে মালিকানার কথাও শোনা গেলেও তা বাস্তবে রূপ পায়নি। তবে সম্প্রতি এর বিনিয়োগকারী হিসেবে ধনকুবের মুসা বিন শমসেরের নাম শোনা যাচ্ছে। প্রিন্স মুসা ও আবেদ খান দু’জনেরই বাড়ি ফরিদপুর। মুসা পদ্মা সেতু নিজেই করে দেওয়ার প্রস্তাব দিয়ে আলোচিত হয়েছিলেন। যদিও সম্পদের হিসাব নিয়ে তার দুর্নীতি দমন কমিশনের সঙ্গে দেনদরবার চলছে।

এদিকে জাগরণ প্রসঙ্গে আবেদ খান ১০ জুন একটি অনলাইন গণমাধ্যমকে জানিয়েছেন, বিনিয়োগকারীর অপেক্ষায় আছেন তিনি। নিজের লালিত স্বপ্ন ‘দৈনিক জাগরণ’ শিগগিরই বাজারে নিয়ে আসতে চান। পত্রিকাটির জন্য অর্থায়ন করতে অনেকে যোগাযোগ করছেন বলেও জানান তিনি। তবে বুঝে শুনে বিনিয়োগকারী নির্বাচন করতে চান আবেদ খান। আবেদ খান বলেন, সহসা নিজের স্বপ্ন পূরণের পথতো দেখছি না। দৈনিক জাগরণের জন্য যদিও অনেকে অর্থায়ন করতে চাচ্ছেন। তবে আমি সবার অর্থায়নে কাজ করতে পারব না। তিনি আরো বলেন, এমন বিনিয়োগকারী প্রতিষ্ঠান দরকার যারা অর্থ দিতে কার্পণ্য করবে না। সেই সঙ্গে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করবে, সৎ সাংবাদিকতা করতে দেবে, নিরপেক্ষভাবে কাজ করতে দেবে, কোনও ধরনের হস্তক্ষেপ করবে না।

সাংবাদিক আবেদ খান সবশেষ বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। দৈনিক ইত্তেফাক দিয়ে তার সাংবাদিকতা শুরু। তিনি বাংলা দৈনিক কালের কণ্ঠ, সমকাল, যুগান্তর এবং ভোরের কাগজ এর সম্পাদক ছিলেন।

বিশেষ প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *