বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় দিনেদুপুরে গৃহবধূকে খুন করে ডাকাতি

Killingবাংলাদেশের রাজধানী ঢাকার মধ্য বাড্ডা এলাকায় বৃহস্পতিবার ১১ জুন সকালে এক বাসা থেকে শাপলা (৩২) নামের এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মধ্য বাড্ডার বাজার গলির ৬৩৪ নম্বর বাসার দোতলায় এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপপরিদর্শক নূরুল ইসলাম বলেন, শাপলার স্বামী কাজী ওয়াহিদুজ্জামান সকালে তাঁর মেয়ে নদিসাকে ভিকারুন নিসা নূন স্কুলে দিতে যান। বাড়ি ফিরে এসে তিনি স্ত্রীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ওয়াহিদুজ্জামানের বরাত দিয়ে এসআই নূরুল আরও জানান, ওই বাসা থেকে সোনার গয়নাসহ বেশ কিছু মালামাল নিয়ে গেছে হত্যাকারীরা। আলমারি তছনছ করা ছিল। আসবাবপত্রও ছড়ানো ছিটানো ছিল। সম্ভবত দুর্বৃত্তদের চেহারা চিনে ফেলায় ওই নারীকে হত্যা করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *