বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারত বাংলাদেশ নেপাল ভুটান ভ্রমণে বেরিয়ে পড়ুন নিজের গাড়ি নিয়েই

area9783707902655নিজের গাড়ি হাঁকিয়েই চলে যাওয়া যাবে হিমালয়কন্যা নেপাল, যাওয়া যাবে ভুটান, যাবেন বাংলাদেশ ও ভারত। আগে থেকে অনুমতি নিয়ে ঘুরে বেড়ানো যাবে দেশগুলোর শহর-গ্রাম। এ জন্য তেমন কোনো আমলাতান্ত্রিক জটিলতাও নাকি হবে না। তাই এবার দেশগুলো বেড়ানোর জন্য আর ট্রাভেল এজেন্সির ওপর নির্ভর করতে হবে না। আর নিজের গাড়ি না থাকলে নিয়মিত চলাচলকারী বাসে চড়েও ভ্রমণ করা যাবে।

আগামী ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে এ চার দেশের যোগাযোগমন্ত্রীদের বৈঠকে এ সংক্রান্ত একটি চুক্তি সই হবে।

চুক্তিটির মাধ্যমে চারটি দেশের মধ্যে তিন ধরণের যানবাহন চলাচল করতে পারবে। এর মধ্যে আছে যাত্রীবাহী যানবাহন যেমন বাস ও প্রাইভেট কার এবং পণ্যবাহী যান।

এই চারটি দেশের যে কেউ নিজস্ব গাড়ি নিয়ে এই চারটি দেশের কোনো শহরে বেড়াতে যেতে পারবেন অথবা ভারতের ওপর দিয়ে নেপালে বা ভুটানে যেতে পারবেন। অন্যদিকে ওই তিনটি দেশ থেকেও যে কেউ নিজের গাড়ি নিয়ে বাংলাদেশে ভ্রমণে আসতে পারবেন।

জানা গেছে, আগামী বছরের শুরুর দিকে এর বাস্তবায়ন হবে।

লাইফস্টাইল ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন