বুধবার ৪ নভেম্বর ২০২৬

মিরপুরে গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার,স্বামী পলাতক

jsjsjasaরাজধানীর মিরপুরে মিতু বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে মিতুর স্বামী সবুজ পলাতক রয়েছেন।

নিহতের বোন ঝুমুরের অভিযোগ, পারিবারিক কলহের জেরে রাতে মিতুকে হত্যার পর লাশ বস্তায় ভরে বাসার সামনে ফেলে সবুজ তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে পালিয়েছে।

পল্লবী থানার এসআই মো. শাহিনুর জানান, সকালে পল্লবীর প্যারিস রোডের ১৮ নম্বর লাইনে একটি টিনশেড বাসার সামনে থেকে মিতুর উদ্ধার করা হয়। মিতুর লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন