বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাইদা মুনা তাসনিম কম্বোডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত

downloadকম্বোডিয়ার রাজা নরোদম সিহামোনির কাছে পরিচয়পত্র পেশ করেছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম। তিনি থাইল্যান্ডেও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজধানী নমপেনে রয়্যাল প্যালেসে এক আড়ম্বর অনুষ্ঠানে পরিচয়পত্র পেশ করার সময় উপস্থিত ছিলেন কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী, কিংস প্যালেসের উর্ধ্বতন মন্ত্রী, প্রটোকল প্রধান এবং উর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূতকে গার্ড অব অনার দেয়া হয়।

কম্বোডিয়ার রাজার সঙ্গে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সাইদা মুনা তাসনিম।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *